1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন

বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৪৬ Time View

যাত্রা শুরু করলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইট। সিঙ্গাপুর থেকে নিউইয়র্কগামী এ বিমানটি যাত্রী নিয়ে বিরতিহীনভাবে ২০ ঘণ্টার পথ পাড়ি দেবে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এ ফ্লাইটটি যাত্রা শুরু করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া এয়ারবাস এ৩৫০-৯০০ ইউএলআর নামের নতুন এই বিমানটি নগররাষ্ট্র সিঙ্গাপুর থেকে নিউইয়র্কে চলাচল করবে। বিরতিহীনভাবে ১১ হাজার ১৬০ মাইল পাড়ি দিতে সক্ষম নতুন এ বিমানটির আপাতত সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। আকাশপথে নিউইয়র্ক পৌঁছাতে প্রায় ২০ ঘন্টা সময় লাগবে বিমানটির।

এছাড়াও আগামী ১৮ অক্টোবর একই মডেলের আরেকটি বিমান যুক্ত হবে বিমানবহরে। এরপর থেকে নিয়মিত এ পথে নিয়মিত চলাচল শুরু করবে বিমানটি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়, একই মডেলের ৭টি বিমানের অর্ডার দিয়েছে তারা।

প্রথাগত নির্মাণশৈলীর বাইরে গিয়ে বিমানের মূল কাঠামো নির্মাণে প্রচলিত অ্যালুমিনিয়াম নির্মাণ কৌশলের পরিবর্তে কার্বনের ফাইবার ব্যবহার করা হয়েছে বিমানটিতে। বিরতিহীন দীর্ঘ এ যাত্রাপথে যাত্রীদের বিরক্তি কিংবা ভোগান্তির কথা ভেবে বিমানটিতে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৩ সালে একবার এই রুটে ফ্লাইট চালু করে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তবে কিছুদিনের মধ্যে ফ্লাইটটি বাতিল করে দেয় তারা। এরপর দূরুত্বের দিক থেকে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইটের তালিকায় চলে আসে কাতারের দোহা থেকে নিউজিল্যান্ডের অকলান্ডগামী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ