1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৮০ Time View

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সন্ধ্যায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প বিশেষ করে নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন। রাষ্ট্রপতি বর্তমানে ৩ দিনের সফরে তার নিজ শহর কিশোরগঞ্জে রয়েছেন।
রাষ্ট্রপতি কারাগারের সার্বিক নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং নকশা অনুযায়ী প্রতিটি পর্যায়ে কাজের মান নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান তার ঘনিষ্ট কিছু প্রবীণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে মিলিত হন। রাষ্ট্রপতি তাদের সঙ্গে আবেগঘন মতবিনিময় এবং স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি প্রয়াতদের কথাও স্মরণ করেন। গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘স্মৃতি কখনো মরে না। অনেক স্মৃতি এখনও আমাকে আলোড়িত করে।’ তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনায় দোয়াও করেন।
এর আগে বিকেলে রাষ্ট্রপতি তার সম্মানে কিশোরগঞ্জ জজকোর্ট ল’ইয়ার্স এসোসিয়েশন আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দেন। জেলা জজকোর্ট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ