1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৬৬ Time View

বিমন্র শ্রদ্ধা ও ভালোবাসায় আজ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে এফডিসির সঙ্গে জড়িত বিভিন্ন পেশার মানুষ। এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এফডিসি কর্তৃপক্ষ, পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি, শিল্পী সমিতিসহ সকল সংগঠন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এদিন সকালে এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় এফডিসি কর্তৃপক্ষ।

এফডিসির উদ্যোগে সকাল থেকে এফডিসির মসজিদে কুরআন খতমের আয়োজন করা হয়। এছাড়া জহির রায়হান কালার ল্যাবে ভিআইপি প্রজেকশন হলে বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা সভায় অতিথি হিসেবে আছেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক নায়ক ফারুক, নায়ক আলমগীর, নায়িকা অঞ্জনা, নায়ক রিয়াজ বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেকে।

প্রতিবারের মতো বাংলাদেশ শিল্পী সমিতির উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ১৯৫৭ সালে বঙ্গবন্ধু প্রাদেশিক সরকারের শিল্পমন্ত্রী থাকাকালে সংসদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) বিল উত্থাপন করেন এবং এফডিসি বিল পাস হয়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল এ বিলটি উত্থাপিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ