1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

‘দহন’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ অক্টোবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৬৭ Time View

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ অক্টোবর। সিনেমায় ‘পোড়ামন ২’র সফল জুটি সিয়াম-পূজাকে দেখা যাবে।

ঈদ-উল-আজহায় ‘দহন’ মুক্তি পাবার কথা ছিল। কিন্তু কারিগরি কাজ ভিএফএক্স ও এডিটিংর জন্য তাড়াহুড়া করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

তাইতো নতুন তারিখ হিসেবে ৫ অক্টোবর চূড়ান্ত করেছে তারা। ‘দহন’ সিনেমাটি নির্মিত হয়েছে ‘সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট’র গল্প নিয়ে।

সিনেমায় সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন গার্মেন্টস কর্মীর চরিত্রে দেখা যাবে। আর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।

২০১২ সালের ৫ অক্টোবর ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শাহীন সুমন পরিচালিত সিনেমায় অভিনয় করেন বাপ্পি চৌধুরী ও মাহি। এটি ছিল তাদের প্রথম সিনেমা। আর প্রথম সিনেমাটি ব্যবসা সফল হয়।

এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছে জাজ। প্রতিষ্ঠানটি প্রযোজিত প্রথম সিনেমা মুক্তির দিনই ‘দহন’ মুক্তি পাচ্ছে।

রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় সিয়াম-পূজার পাশাপাশি বাঁধনের অভিনয় কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি সিনেমাটি ছেড়ে দেন। এরপর জনপ্রিয় নায়িকা পূর্ণিমা অভিনয় করবেন বলে শোনা যায়। সবশেষ সেই সাংবাদিক চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ