1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ‘শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী’ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৯৮ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহরাব (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে বাঘরা ইউনিয়নের ছত্রভোগ এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাব জানায়, নিহত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী ছিলেন।

র‍্যাব আরো জানায়, বন্দুকযুদ্ধের ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। আহত সদস্যদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল, ১টি গুলি, ৬০০ ইয়াবা ও ১০ হাজার ৫০০ টাকা।

র‍্যাব-১১-এর সিপিসি-১-এর কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মুহিতুল ইসলাম জানান, উপজেলার বাঘরা ইউনিয়নের ছত্রভোগ গ্রামের ইটভাটা এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে- গোপন সূত্রের মাধ্যমে এমন খবর পেয়ে ভোর পৌনে ৫টার দিকে র‍্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি হয়। এ সময় চার-পাঁচজন মাদক ব্যাবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ সোহরাবকে পড়ে থাকতে দেখা যায়। পরে সোহরাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, নিহত সোহরাবের নামে হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৩টিরও বেশি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ