1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা

৭ দিনে ‘সঞ্জু’র আয় ২০০ কোটি ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ৬৯ Time View

বলিউড অভিনেতা রণবীর। অভিনয় দক্ষতার জন্য প্রশংসা পেলেও তার অভিনীত কয়েকটি সিনেমা বক্স অফিস ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে ‘সঞ্জু’ সিনেমার মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন এ অভিনেতা।

গত শুক্রবার ভারতে প্রায় ৪ হাজার এবং বিশ্বের ৬৫টির অধিক দেশে ১৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সঞ্জু। শুরু থেকে প্রেক্ষাগৃহগুলোয় দর্শকের ভিড় জমতে থাকে। বক্স অফিসে সিনেমাটির শুরুটাও করে আসাধারণ। প্রথম দিনে আয় করে ৩৪.৭৫ কোটি রুপি, যা চলতি বছর এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের দিক থেকে সর্বোচ্চ। মাত্র ৭ দিনে সিনেমাটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।

এর পর থেকে বক্স অফিসে ‘সঞ্জু’র জয়রথ চলছেই। দ্বিতীয় দিনে ৩৮.৬০ কোটি রুপি ও তৃতীয় দিনে ৪৬.৭১ কোটি রুপি তুলে নেয় সিনেমাটি। মাত্র তিন দিনে এর আয় দাঁড়ায় ১০০ কোটি রুপি। সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও সিনেমাটির আয় থেমে থাকেনি। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে আয় করে যথাক্রমে ২৫.৩৫ কোটি, ২২.১০ কোটি ও ১৮.৯০ কোটি রুপি। ৭ম দিনে এটি আরো ১৬.১০ কোটি রুপি যোগ করে। সপ্তাহ শেষে সিনেমাটির আয় ২০২.৫১ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছে।

সঞ্জু সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ফক্স স্টার স্টুডিওর সঙ্গে সিনেমাটির প্রযোজনায় আছেন বিধু বিনোদ চোপড়া। রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, আনুশকা শর্মা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ