1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জামিন মঞ্জুর

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ১২১ Time View

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আজ বুধবার জামিন দেয়া হয়েছে। এ দিকে তিনি তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

বিশ্বাস ভঙ্গের পাশাপাশি নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এসআরসি ইন্টারন্যাশনাল থেকে ১ কোটি ৫ লাখ ডলারের ঘুষ কেলেংকারির সাথে জড়িত থাকার অভিযোগ করা হয়। কারণ, এ অর্থ নাজিবের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করা হয়।

তবে নাজিব তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। বিচারক ২ লাখ ৪৭ হাজার ডলারের মুচলেকায় নাজিবের জামিন আবেদন মঞ্জুর করেন এবং তার পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন নাজিবকে তার বাসভবন থেকে গ্রেফতার করে।

এদিকে নাজিবের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা সকল অভিযোগ এবং চলমান অন্যান্য তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ