1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

অনুশীলনে ফিরেছেন মার্সেলো-কস্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৮২ Time View

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন মার্সেলো ও ডগলাস কস্তা। মঙ্গলবার এ দুই তারকা দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তাদের টুইটার অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করে লিখেছে, ‘সুখবর! ডগলাস কস্তা দলের সাথে অনুশীলনে ফিরেছে ও আজকের সব কার্যক্রমে অংশ নিয়েছে।’

এ পর্যন্ত রাশিয়ায় মাত্র একটি ম্যাচে অংশ নিয়েছে জুভেন্টাসের এই উইঙ্গার। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে ২-০ গোলে জয়ী হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে কস্তা বদলী হিসেবে দলে ছিলেন। এই ম্যাচেই থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে সার্বিয়ার বিপক্ষে গ্রপের শেষ ম্যাচ ও মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেননি। দুটি ম্যাচেই ব্রাজিল ২-০ গোলে জয়ী হয়। আগামী শুক্রবার কাজানে শেষ আটে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

এদিকে পিঠের ইনজুরির কারণে মেক্সিকোর বিপক্ষে দলে ছিলেন না মার্সেলো। তার অনুপস্থিতিতে লেফট ব্যাকে খেলেছেন ফিলিপ লুইস।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কাজানের উদ্দেশে রওনা দেওয়ার আগে তিতের দল বুধবার সোচিতে শেষবারের মতো অনুশীলন করেছে। এ ম্যাচে বহিষ্কারাদেশের কারণে দলে থাকছেন না রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো। তার জায়গায় মূল একাদশে দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটির ফার্নান্দিনহোকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ