1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে রণবীরের ‘সঞ্জু’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৬৩ Time View

রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি এ বায়োপিক ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই রেকর্ড পরিমানে ব্যবসা করছে। এ বছরে মুক্তি প্রাপ্ত সব ছবিকে পেছনে ফেলে প্রথম দিন ছবিটি আয় করেছে ৩৪ কোটি ৭৫ লাখ রুপি। গতকাল পর্যন্ত মাত্র ৩ দিনে ছবিটির আয় হয়েছে ১২০ কোটি রুপি।

ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ এক টুইট বার্তার মাধ্যমে আয়ের বিষয়টি নিশ্চিত করেন।

১০০ কোটির ক্লাবে ঢুকে পড়া এ বছরের সপ্তম ছবি ‘সঞ্জু’। ছবিতে রণবীর কাপুরের অভিনয়ে বলিউড তারকা থেকে চলচ্চিত্র সমালোচক-সবাই মুগ্ধ হয়েছে।

জানা গেছে, ‘সঞ্জু’ চরিত্রের জন্য প্রযোজক বিধু চোপড়ার প্রথম পছন্দ ছিল রণবীর সিং।

সম্প্রতি বিধু এক সাক্ষাৎকারে বলেন, যখন পরিচালক রাজকুমার হিরানি ‘সঞ্জু’ চরিত্রে অভিনয়ের জন্য রণবীর কাপুরের নাম প্রস্তাব করেন তখন তাকে নিয়ে আমার মনে সংশয় ছিল। আমি পরিচালককে বলেছিলাম, রণবীর কীভাবে পারবে? তবে ছবিটি দেখার পর বুঝতে পারছি, রণবীর সত্যিই অসাধারণ অভিনেতা। তার সম্পর্কে আমার ভাবনা ভুল ছিল।

রণবীর কাপুর ছাড়াও ‘সঞ্জু’ ছবিতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মণীষা কৈরালা, ভিকি কৌশল, সোনম কাপুর, আনুশকা শর্মা, দিয়া মির্জা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ