1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫ নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ দেখবেন কোথায় আসিয়ান কাপে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ১১১ Time View

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে এ তিন সিটিতে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে।

বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।

এর আগে গত ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই নির্বাচনের তফসিল ঘোষণা করলেও ১৩ জুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে তফসিল কার্যকর হবে বলে জানিয়েছিলেন।

ইসির সচিবের মৌখিক তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী তিন সিটির মেয়র, সংরক্ষিত আসন ও সাধারণ আসনের কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ জুন। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসার ১ থেকে ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোটগ্রহণ হবে।

তফসিল ঘোষণাকালে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, ‘বরিশাল, রাজশাহী ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, রাজশাহীতে ১০ জন, বরিশালে ১০ জন ও সিলেটে ৯ জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের পরে আপিল কর্তৃপক্ষ হিসেবে সহকারী বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন।’

ইসি সচিব বলেন, ‘ইভিএম ব্যবহারের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে। আর গাজীপুরের ৬টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ২০১৩ সালের ১৫ জুন ভোট হয়। তবে তিন সিটিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ভিন্ন ভিন্ন তারিখে। এ হিসাবে আগামী ৫ অক্টোবর রাজশাহী, ৮ অক্টোবর সিলেট ও ২৩ অক্টোবর বরিশাল সিটির মেয়াদ শেষ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ