1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫

বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১০৪ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করায় বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

টি-২০ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ভারতকে তিন উইকেটে হারিয়ে এই স্মরণীয় জয় ছিনিয়ে এনেছে। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করে জয় তুলে নেয়।

এক অভিনন্দন বার্তায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় মহিলা ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টি-২০ এশিয়া কাপ দলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘মহিলা ক্রিকেটাররা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। আমি তাদের টিম স্পিরিট এবং তাদের অসাধারণ সাফল্যে সত্যিই গর্বিত।’

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই ক্রিকেট দলটি আগামীতেও তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখবে। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ