1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫

ঈদযাত্রা : ট্রেনে ঘরে ফেরা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ১১৬ Time View

গত ১ জুন শুরু হয়েছিল ঈদের অগ্রিম টিকিট বিক্রি, সে দিন দেয়া হয়েছিল ১০ জুন অর্থাৎ আজকের অগ্রিম টিকিট। কাঙ্ক্ষিত দিনের টিকিট সংগ্রহ করতে সে দিন যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন কমলাপুর স্টেশনে। অপেক্ষার পালা শেষ করে যারা সে দিন টিকিট পেয়েছিলেন তারাই আজ ঢাকা ছাড়ছেন।

আজ রবিবার কমলাপুরে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ছিল অন্য দিনগুলোর চেয়ে বেশি। রবিবার কমলাপুর স্টেশন থেকে ৬৩টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ২৮টি আন্তঃনগর; বাকিগুলো মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন।

স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, আগামী এক দুই দিন পর থেকে ঘরমুখী মানুষের মূল ভিড় হবে ট্রেনে। এখন যারা যাচ্ছেন তারা মূলত অতিরিক্ত ভিড় এড়াতেই ঢাকা ছেড়ে যাচ্ছেন। ঈদের ছুটি এখনো শুরু হয়নি, যে কারণে পরিবারের অন্য সদস্যদের পাঠিয়ে দিয়ে কর্মব্যস্ত মানুষেরা যাবেন পরে। সেই অর্থে ঘরে ফেরা মানুষের তেমন একটা ভিড় এখনো শুরু হয়নি কমলাপুরে।

ট্রেনে ঈদযাত্রা বিষয়ে রেলওয়ের কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, সকাল থেকে সব মিলিয়ে এ পর্যন্ত ২২টি ট্রেন ছেড়ে গেছে। মোটামুটি সবগুলোই সময় মত ছেড়ে গেছে। আজ তেমন ভিড় শুরু হয়নি, সারাদিনে কমলাপুর থেকে ৬৩টি ট্রেন ছেড়ে যাবে।

তিনি বলেন, যাত্রীরা যেমন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন তেমনি ঈদ যাত্রাও সেভাবেই সুশৃঙ্খলভাবে করবেন। সেই সঙ্গে যাত্রীরা নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখ কেউ ট্রেনের ছাদে যাত্রা করবেন না।

এবার ঈদের সময় ঢাকা থেকে প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী বহন করতে পারবে বলে জানিয়ে সীতাংশু বলেন, অগ্রিম টিকেট ছাড়াও দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। আমরা প্রতিদিন প্রায় ৭৫ হাজারের মতো টিকিট বিক্রি করেছি। এ ছাড়া ঈদের আগে যাত্রীদের চাহিদা অনুযায়ী কিছু স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় এক লাখ যাত্রী যেতে পারবে প্রতিদিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ