1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫

ঈদ জামায়াত ঘিরে হুমকি নেই : আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১৮
  • ১১০ Time View

পবিত্র ঈদুল ফিতরের সময় দেশের ঈদ জামায়াতকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বাদ জুম’আ রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশের বার্ষিকী আজান, ক্বেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পুলিশপ্রধান।

এ সময় জাবেদ পাটোয়ারী বলেন, ‘হুমকি না থাকলেও যে কোনো ধরনের নাশকতা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সারা দেশে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত করতে পুলিশ সদস্যদেরকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

ঈদের জামাতের আগে ও পরের সতর্কতা প্রসঙ্গে জাবেদ পাটোয়ারি বলেন, ‘আমরা মনে করি প্রত্যেকটি জামায়াত নিরাপদে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, স্পেসিফিক (নির্দিষ্ট) কোনো থ্রেট (হুমকি) নেই আমাদের এখন পর্যন্ত এবং আমরা আশঙ্কা করছি না এমন কোনো থ্রেটের। আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। যে কোনো থ্রেটের জন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু সবাই পরিকল্পনা সাজিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ