1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

রাজারহাটে যুবদল নেতার হামলায় ছাত্রলীগ নেতা জখম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১২
  • ১২৮ Time View

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকনকে (২৮) সন্ত্রাসীরা শনিবার রামদার কোপ দিয়ে গুরুতর জখম করেছে।

তিনি এখন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গারডাবড়ী হাটের ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হারুন-অর-রশিদের (৩৬) সঙ্গে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামানের বাকবিতণ্ডা হয়।

এরই একপর্যায়ে হারুন রামদা দিয়ে রোকনের মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাদেকুল ইসলাম জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অভিয্ক্তুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ