1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ভাঙনের মুখে কুড়িকাহুনিয়ার বেড়িবাঁধ, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প

সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৯৮ Time View

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ২০১৮ আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ মে সংসদের এ ২১তম অধিবেশন আহ্বান করেছেন।
এ অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘ হবে। আগামী ৭ জুন পরবর্তী অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয় বাজেট অধিবেশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য আগামীকাল ৪ জুন থেকে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।

এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামী ৫ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

এদিকে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। মোট ৫ কার্যদিবসের এ অধিবেশনে ৫টি সরকারি বিল পাস হয়েছে। অধিবেশনের শেষ কার্য দিবসে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরনের যোগ্যতা অর্জনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে ধন্যাবাদ জানিয়ে ১৪৭(১) বিধিতে আনীত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ