1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ১০১ Time View

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল আটটায় কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি করা হচ্ছে ১০ জুনের টিকিট।

টিকিট কিনতে কমলাপুর রেলস্টেশনে মানুষ প্রচণ্ড ভিড় জমিয়েছেন। আজ ভোররাত থেকে টিকিট কাউন্টারগুলোর সামনে লাইনে দাঁড়ান টিকিটপ্রত্যাশীরা।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক বলেন, টিকিটের কালোবাজারি ঠেকাতে তাদের একাধিক টিম কাজ করছে।

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। ২ জুন ১১ জুনের, ৩ জুন ১২ জুনের, ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের ও ৬ জুন ১৫ জুনের টিকিট দেওয়া হবে। ফিরতি টিকিট ১০ জুন থেকে ছাড়া হবে।

রেল কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবে।

ঢাকার কমলাপুর রেলস্টেশনে ২৬টি কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত রয়েছে।

মোট টিকিটের ৭৫ শতাংশ কাউন্টারে, আর বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ