1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান দেশের এইচএসসি সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান : ববি হাজ্জাজ বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে বছরে ১৫৬ কোটি টাকার ঘাটতি : শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার শিক্ষকদের অবসর সুবিধা দিতে শিক্ষামন্ত্রীর নতুন উদ্যোগ

রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৯৪ Time View

মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক বিতাড়নের ঘটনায় কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বিষয়টিকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনি। বৈঠকে কমিটি সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল, সেলিম উদ্দিন ও বেগম মাহজাবিন খালেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, রোহিঙ্গা ইস্যুতে কাজ করার অনুমতি চেয়ে আইসিসি গত ৯ এপ্রিল আইনি প্রক্রিয়া শুরু করেছে। মিয়ানমার আইসিসি’র সদস্য না হলেও রোম সনদে স্বাক্ষরকারী বাংলাদেশ সদস্য হওয়ায় এ কাজে কোনো বাধা নেই। ইতিমধ্যে বাংলাদেশের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চেয়েছে আইসিসি। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আগ্রহী রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি কন্ট্রাক্ট গ্রুপ গঠনে কানাডা উদ্যোগ নিয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে আলোচনাকালে জাতিসংঘ ও আইসিসিসহ বিভিন্ন সংস্থার পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেয়া হয়। আর রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা পরিদর্শন করেন বিধায় কক্সবাজার বিমানবন্দরকে আরও আধুনিকায়ন ও সম্প্রসারিত করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ