1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ

বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মে, ২০১৮
  • ১১৩ Time View

বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় লিজ শহরে বন্দুকধারীর হামলায় ৩ ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ ছিলেন। নিহত অপর ব্যক্তি ঘটনার সময় কাছেই একটি গাড়িতে ছিলেন।

হামলাকারী একটি স্কুলের একজন নারী পরিচ্ছন্নতাকর্মীকে জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। আজ মঙ্গলবারের এ হামলায় আরও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যমে ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে চিৎকার করে গুলি চালায় বলে খবর প্রকাশ পেয়েছে। ২০১৬ সালে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ৩২জন নিহত হওয়ার পর থেকেই বেলজিয়ামে ‍উচ্চ সতর্কতা জারি করা হয়।

এছাড়া, বেলজিয়ামে বসবাসকারী জঙ্গিরাই ২০১৫ সালে প্যারিসে সন্ত্রাসী হামলা চালিয়েছিল। বেলজিয়ামের সন্ত্রাস-বিরোধী ক্রাইসিস সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী জান জামবোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ