1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৯৪ Time View

গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়ন থেকে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় ভারতের পশ্চিমবঙ্গের ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়’ থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি-লিট)’ ডিগ্রী লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে দলের সভাপতি শেখ হাসিনাকে এ অভিনন্দন জানান।

এছাড়াও ওবায়দুল কাদের ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়’-এর আচার্য, উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকেও আন্তরিক ধন্যবাদ জানান।

বিবৃতিতে কাদের বলেন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তীতে তারই নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ দেশের জন্য গৌরব ও মর্যাদার এক অনন্য মাইলফলক।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কবি নজরুলের স্বপ্নাকাক্সিক্ষত আত্মশক্তি, বিদ্রোহী বীর, সাম্যবাদী সত্য-সাধক। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ‘সোনার বাংলা’ বিনির্মাণ তথা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার সংগ্রামে অর্জিত হিমাদ্রি-শিখর সফলতার কাব্যমালঞ্চে অভিষিক্ত আজ নজরুলের স্বপ্ন-সাধ।

সেতুমন্ত্রী বলেন, নবজাগরণের অগ্নি-গিরি-গর্ভের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এদেশের মানুষের প্রাণ-প্রদীপ মুক্তির অগ্নিস্পর্শে প্রজ্জ্বলিত হওয়ায় স্বৈরশাসনের অবসান ঘটেছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অর্জিত হয়েছে অভাবনীয় সাফল্য।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়া, বিদ্যুৎ, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রেই বাংলাদেশের অর্জন আজ বিশ্বসভায় রোল মডেল হিসেবে বিবেচিত।

কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণকর নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধি ও শান্তির স্নিগ্ধ-কলরবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ