1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দু’দেশের মধ্যে কোনও সীমারেখা আছে বলে মনে হয় না: মমতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৮১ Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘এপার বাংলা এবং ওপার বাংলা সম্পর্ক সবসময়ই ভালো, সৌজন্যমূলক। ভারত-বাংলাদেশের মধ্যে কোনও সীমারেখা বা রাজনৈতিক সীমারেখা আছে বলে আমার মনে হয় না।’

শনিবার তাজ বেঙ্গলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়েই আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন।

এসময় মমতা বলেন, ‘আলোচনা খুব ভালো হয়েছে। মুত্তিযুদ্ধের সময় থিয়েটার রোডের ভবনটিতে অস্থায়ী বাংলাদেশ সরকারে কাজকর্ম পরিচালিত হত। সেই জায়গাটা এখন অরবিন্দ ভবনের অধীনে রয়েছে। বাংলাদেশ সরকার ওটা নিতে অনুরোধ করেছে। আমরা বিষয়টা দেখব বলে জানিয়েছি। বঙ্গবন্ধুর নামে একটা মিডজিয়াম আমরা করতে চাই। দু’দেশ রাজি হলে আমরা কাজ শুরু করব।’

সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিন্তু বিশেষ কিছু আলোচনা হয়েছে কি? উত্তরে মমতা বলেন, ‘ওরা (বাংলাদেশ) ভালো আছে। ভালো করছে। ভালো করুক। দুই দেশের সম্পর্ক দুই দেশকেই রক্ষা করতে হবে। আমাদের কাছ থেকে ওদের কিছু চাওয়ার নেই।’

কিন্তু আরও কিছু কাজ বাকি আছে বলে একদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন। অথচ মুখ্যমন্ত্রী বললেন, ‘আমাদের কাছ থেকে ওদের কিছু চাওয়ার নেই।’ তাহলে কি নিজের রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে আগের অবস্থানেই অনড় মমতা? এখন তা নিয়েই জল্পনা শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ