1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ৮১ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ জুন (শুক্রবার), চলবে ৬ জুন পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন (রবিবার), চলবে ১৫ জুন পর্যন্ত।

৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা। সে হিসাবে ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের ১ জুন দেওয়া হবে ১০ জুনের টিকিট। ২ জুন দেওয়া হবে ১১ জুনের, ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনেরএবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের টিকিট।

আর ঈদ উদযাপন শেষে কর্মস্থলে গমনেচ্ছু যাত্রীদের ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের, ১১ জুনে দেওয়া হবে ২০ জুনের, ১২ জুনে ২১ জুনের, ১৩ জুনে ২২ জুনের, ১৪ জুনে ২৩ জুনের এবং ১৫ জুনে দেওয়া হবে ২৪ জুনের ফিরতি টিকিট।

আজ বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলন করে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ১৬ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে ১ জুন থেকে টিকিট বিক্রির সূচি ঠিক করা হয়েছে। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদের পরের ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত।

মুজিবুল হক বলেন, এবার ঈদে মোট ৭ জোড়া বিশেষ ট্রেন থাকছে। ঈদের ৫ দিন আগে এবং ৭ দন পরে বিশেষ ট্রেন চলাচল করবে। রেলে এ ১২ দিন কোনো বন্ধ থাকবে না। এই দিনগুলোয় সারাদেশের সব রুটেই ট্রেন চলাচল করবে।

তিনি জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে ৩১টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে, সেসবের টিকিটসংখ্যা হবে ২২ হাজার। রেলপথের একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

ঢাকার কমলাপুরের পাশাপাশি বিমানবন্দর, চট্টগ্রাম সিলেট, খুলনা, যশোর ঈশ্বরদী, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাটসহ বড় স্টেশনগুলো থেকেও অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন মুজিবুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ