1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

এই প্রথম একসঙ্গে রিয়াজ-জেনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৬৪ Time View

এবারই প্রথম একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনি। সকাল আহমেদের নির্দেশনায় নাটকটির নাম ‘সমান্তরাল’।

এর গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, একটি ছেলের দ্বিতীয় বিবাহ এবং একটি মেয়ের প্রথম বিবাহ নিয়েই মূলত নাটকটির গল্প এগিয়ে যায়। ছেলেটির একটি সন্তান থাকে। ছেলেকে ঘিরেই তার যত ভাবনা। অন্যদিকে মেয়েটি নিজের মতো অধিকার আদায় করে সংসার করতে চায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সমান্তরাল’ নাটকটি।

এটি রচনা করেছেন জারজিস আহমেদ। নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও জেনি। আগামী ঈদে চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে।

এদিকে এবারের ঈদে রিয়াজকে এস এ হক অলীক, রাগিব শাহরিয়ার, সাজ্জাদ সুমনের নাটকেও দেখা যাবে। আপাতত এ অভিনেতা নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন না।

কিছুদিন আগে তিনি হৃদয় নির্দেশিত ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে অভিনয় করেন। আর জেনি এরইমধ্যে ‘ললিতা’খ্যাত পরিচালক জুয়েল মাহমুদের নির্দেশনায় সজলের বিপরীতে দশ পর্বের নাটক ‘পাঁচ শালী মাশাআল্লাহ’তে অভিনয় করেছেন। আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে এটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ