1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

এতিম ও আলেম-ওলামাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৯৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সম্মানে গণভবনের সবুজ চত্বরে ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬ টার দিকে ইফতার মাহফিলে আসেন এবং অনুষ্ঠানস্থলে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী এতিম ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতার করেন।

ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট কালরাতে নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও পরম করুনাময়ের দরবারে দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, বিশিষ্ট আলেম ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ