1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

৯৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প একনেকে অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ১২০ Time View

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯৬ হাজার ২৩৪ কোটি ৭৭ লাখ টাকার ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আজকের সভায় ১৬টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ব্যয় করা হবে ৫২ হাজার ৬৮৫ কোটি ৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৩২৮ কোটি ৫৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪৩ হাজার ২২১ কোটি ১৭ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ