1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা ক্রোয়েশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মে, ২০১৮
  • ৬০ Time View

বিশ্বকাপকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। দলে আছেন লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ এবং মারিও মানজুকিচের মতো পরীক্ষিত সেনানীরা।

এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলবে ক্রোয়েশিয়া। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাইজেরিয়া এবং আইসল্যান্ড।

আগামী ৪ জুনের মধ্যে ২৩ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে বিশ্বকাপে খেলতে যাওয়া দেশগুলোকে। দালিচের দলে তাই বড় ধরণের উলট-পালট হবে না, শেষপর্যন্ত একজন বাদ পড়বেন।

দল নিয়ে ক্রোয়েশিয়া কোচ বলেছেন, ‘আমাকে আসলে খুব বেশি দোটানায় থাকতে হয়নি। এই খেলোয়াড়দের উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। শেষপর্যন্ত একজন এই তালিকা থেকে বাদ পড়বে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ