1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রিয়াঙ্কা চোপড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৪৬ Time View

রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

২১ মে, সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকায় এসেছেন প্রিয়াঙ্কা। এর পর বেলা সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন।

গত বছর তিনি সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে ছিলেন।

কয়েক দিন আগে এক অনুষ্ঠানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছার কথা জানান প্রিয়াঙ্কা। শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’

ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসাডর প্রিয়াঙ্কা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত।

শনিবার যুক্তরাজ্যের রাজপরিবারের প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠান হয়। এতে মেগানের বান্ধবী হিসেবে যোগ দেন প্রিয়াংকা। ওই অনুষ্ঠান শেষে বাংলাদেশ সফরে আসেন তিনি।

প্রিয়াঙ্কা বলিউডের শীর্ষ নায়িকাদের অন্যতম। সাম্প্রতিক বছরগুলোয় হলিউডেও তিনি অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ