1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৯৭ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

প্রথম দিন দেওয়া হবে ১১ জুনের ট্রেনের টিকিট। ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট।

ঢাকা কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসব টিকিট বিক্রি হবে ৬ জুন পর্যন্ত। এছাড়া ৯ থেকে ১৩ জুন পর্যন্ত ফিরতি অগ্রিম টিকিট বিক্রি চলবে।

চলতি সপ্তাহে রেল ভবনে অগ্রিম টিকিট বিক্রির এ ঘোষণা দেওয়া হবে বলে রেল ভবনের বিশেষ সূত্র জানিয়েছে।

সূত্র জানিয়েছে, বৃষ্টিপাতে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার আশঙ্কা ও মহাসড়কে ভয়াবহ যানজটের কারণে ট্রেনের ওপর এবার বাড়তি চাপ পড়বে।

আন্তঃনগর ট্রেনে ২২ হাজারসহ মেইল-লোকাল মিলিয়ে প্রতিদিন প্রায় ৫৬ হাজার টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। বছরের অন্য সময় দিনে ২৫ থেকে ৩০ হাজার টিকিট বিক্রি হয় এ স্টেশন থেকে।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, কমলাপুর থেকে যে ৩১টি আন্তঃনগর ট্রেন চলে তার টিকিটসংখ্যা ২২ হাজার ১২২টি। এ টিকিটের ৬৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি হয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি করে টিকিট নিতে পারেন।

রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ঈদের সময়ে সারা দেশে প্রতিদিন ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করবে রেল। চলবে সাত জোড়া বিশেষ ট্রেন। ঈদের ৫ দিন আগে থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ে মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানান, প্রতি ঈদেই আমরা অতিরিক্ত যাত্রী বহন ও সেবা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেই, এবারও নিচ্ছি। ঈদ উপলক্ষে চলমান কাউন্টারের সঙ্গে অতিরিক্ত কাউন্টার থেকেও অগ্রিম টিকিট বিক্রি হবে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আইন ও বিধি মোতাবেক টিকিট বিক্রি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ