1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

মুক্তি পেয়েছে ‘ধূসর কুয়াশা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৬৬ Time View

চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মাণ করেছেন ‘ধূসর কুয়াশা’ চলচ্চিত্র। এ সিনেমায় চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামীকাল শুক্রবার ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এ প্রসঙ্গে নির্মাতা উত্তম আকাশ বলেন, ‘‘ধূসর কুয়াশা’ সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। মুক্তির পরিকল্পনাও আগেই করা ছিল। কিন্তু জটিলতার কারণে তা আর হয়ে উঠেনি। আগামীকাল শুক্রবার ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। আশা করছি, সিনেমাটি দর্শক ভালোভাবে নিবেন।’’

গত বছর ১৬ মার্চ আফতাব নগরে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা দৃশ্যায়নের কাজ হয়। ‘ধূসর কুয়াশা’ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে।

নিপুণের পরবর্তী সিনেমা ‘লাভ ২০১৭’। জি সরকার পরিচালিত এ সিনেমায় নিপুণের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। তবে সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।

এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ঢালিউড, বলিউড ও হলিউড সিনেমার তালিকা দেওয়া হলো :

ঢালিউড :

১. ধূসর কুয়াশা (অ্যাকশন, রোমান্টিক)

বলিউড :

১. ওয়ান জিরো টু নট আউট (কমেডি)

২. ওমের্টা (ক্রাইম, ড্রামা)

হলিউড :

১. ওভারবোর্ড (রোমান্টিক, কমেডি)

২. দ্য গার্ডিয়ান্স (ড্রামা)

৩. টালি (কমেডি, ড্রামা)

৪. ব্যাড সামারিটান (হরর, থ্রিলার)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ