1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে তর্ক, রাতে টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা মারামারি বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলাদেশের এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

১০ জনে ৭ জনই মোটা কাতারে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৪৭ Time View

কাতারের ৭০ শতাংশ মানুষের ওজন প্রয়োজনের চেয়ে বেশি। বিশ্বের যেকোনো দেশের স্থূল মানুষের দ্বিগুণের বেশি মানুষ কাতারে অতিরিক্ত ওজনের। একইসঙ্গে দেশটিতে প্রতি ১০ জনে ৭ জনই স্থূলকায় এবং প্রতি পাঁচজনে একজন ডায়াবেটিসে ভুগছেন। শিশু এবং তরুণদের মধ্যেই অতিরিক্ত ওজন কিংবা স্থূলতার সমস্যা সবচেয়ে বেশি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে।

কিন্তু কাতারের মানুষের ওজন বেশি হয় কেন? ২৬ বছর বয়সী আলডানা মনে করেন, কাতারে কোনো মানুষের পক্ষে স্বাস্থসম্মতভাবে বাঁচা খুব কঠিন। কারণ দেশটির প্রথা এবং ঐতিহ্যই এক্ষেত্রে মূল বাধা।

বিশ্লেষকেরা মনে করছেন, মানুষের অলস সময় কাটানো এবং অসচেতনতার কারণে ওজন বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। সঙ্কট মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে সরকার।

ইতোমধ্যে সচেতনতার জন্য প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। মসজিদের ইমামদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যাতে তারা ধর্মীয় উদাহরণ ব্যবহার করে স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহী করে তোলেন। অন্যদিকে, এ বছরের শেষ দিকে, বিশ্বের প্রথম দেশ হিসেবে, কাতারের সকল প্রাপ্ত বয়স্ক মানুষের ডায়াবেটিস পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।

কাতারের মানুষের ওজন বেশি হওয়ার জন্য বিবিসির প্রতিবেদনে যেসব কারণের উল্লেখ করা হয়েছে সেগুলো হলো-

• কাতারের যেকোনো উদযাপনে প্রচুর চর্বি জাতীয় খাবার খাওয়া হয়। এর মধ্যে থাকে চিনি বা মিষ্টিজাতীয় খাবার, প্রচুর তেলজাতীয় খাবার।

• স্বাস্থ্যকর খাবার এবং পুষ্টি সম্পর্কে কাতারে সচেতনতা প্রায় নেই বললেই চলে। দেশটির শিশু এবং তরুণদের মধ্যেই অতিরিক্ত ওজন কিংবা স্থূলতার সমস্যা সবচেয়ে বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ