1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ঠাকুরগাঁওয়ে এমপি দবিরুলের বাসভবনে দুর্ধর্ষ ডাকাতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৬৭ Time View

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২ আসনের এমপি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গির বাসভবনে ডাকাতি ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৪টার সময় ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান, এমপি দবিরুল ইসলামের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী।

তিনি আরো বলেন, ডাকাতরা বাসার ৮টি রুম তছনছ করেছে। স্বর্ণালংকারসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

পরে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে উপজেলার লোল পুকুরের পশ্চিম পাশের এক বাঁশঝাড়ে ডাকাতির সময় ব্যবহৃত সাবল, গহনার খাপ, মুখোশ, বোমাসহ মালামাল পেয়েছে বলে জানা যায়।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনর্চাজ মোস্তাফিজুর রহমার জানান, একজন এমপির বাসায় ডাকাতির বিষটি দু:খজনক। বিষটি গুরুত্বের সাথে তদন্ত চলছে। তদন্তের সার্থে এখনি কিছু জানানো যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত করে বিষটি সম্পর্কে জানানো হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পুলিশ তদন্ত করছে। আমিও বিষয়টি দেখলাম। দ্রুত বিষয়টি তদন্তের জন্য পুলিশকে বলেছি আমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ