1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

আজ মুক্তি পাচ্ছেন না খালেদা : মওদুদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ১১৩ Time View

 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চারমাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেও আজ মুক্তি পাচ্ছেন না। সোমবার বিকেলে হাইকোর্টে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়ার) জামিন হওয়ায় আমরা খুশি। তবে আজ তার মুক্তির সম্ভাবনা নেই। জামিন পাওয়ার পর কিছু প্রক্রিয়া আছে। যা সম্পন্ন করতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। আজ আদালতের সময় শেষ হওয়ায় সে প্রক্রিয়াগুলো কাল সম্পন্ন হবে।

তিনি জানান, ‘সরকার যদি অন্য কোনো মামলায় তাকে (খালেদা জিয়া) গ্রেফতার না দেখায় তাহলে কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা নেই।’

এর আগে আজ (সোমবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। ওইদিন (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান। একই সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত।

রায় ঘোষণার ১১ দিন পর গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের সার্টিফায়েড কপি হাতে পান। পরের দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার হাজিরার জন্য আবেদন করা হয়। গতকাল নিম্ন আদালতের রায়ের নথি হাইকোর্টে পৌঁছালে আজ জামিনের বিষয়ে আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ