1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

ফখরুলের বিরুদ্ধে মামলার আহবান বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১২
  • ১২২ Time View

হরতালে সারাদেশে ভাঙচুর-হত্যা-অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে বিএনপির  ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মহিবুর রহমান।

উপজেলা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এই নির্বাহী প্রেসিডেন্ট বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান।

ইলিয়াস আলীর জন্মস্থান বিশ্বনাথের এই চেয়ারম্যান প্রশ্ন করেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের হুঙ্কারের কারণে হরতালে বিশ্বনাথ উপজেলার যে ক্ষতি সাধিত হয়েছে, চার জন লোককে হত্যা করা হয়েছে- তার জন্য মির্জা ফখরুলের বিরুদ্ধে সরকার ক্রিমিন্যাল অ্যাক্টে মামলা রুজু করবে কি?’

তিনি বলেন, ‘ফখুলের নির্দেশে সারা দেশে তো ভাঙচুর হত্যা অগ্নিসংযোগ হচ্ছেই, বিশ্বনাথেও উপজেলা পরিষদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ১৯টি দপ্তরের রেকর্ডপত্র পুড়ে যায়। সব মিলিয়ে এ উপজেলায় তিন কেটি টাকার ক্ষতি সাধন হয়েছে।‘

‘ইলিয়াস আলীর গুমের ঘটনা বিএনপিরই একটি সাজানো নাটক’ মন্তব্য করে তিনি বলেন, ‘তারা (বিএনপি) যুদ্ধাপরাধীদের বিচার বিঘিœত ও সরকার উৎখাতের কোন উপায় না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুমের এ ঘটনা সাজিয়েছে।’

বিএনপিকে সঠিক রাজনীতি করার উপদেশ দিয়ে তিনি বলেন, ‘নোংরা ইস্যু নিয়ে নয়, দেশের মঙ্গলের জন্য রাজনীতি করা উচিৎ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ