1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

নবীনগরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৮৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাবেদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নের মহেশপুর সড়কের হাওরভাঙ্গা সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত জাবেদ ওই ইউনিয়নের দক্ষিণ-পূর্বপাড়া এলাকার ইদন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও মাদকসহ নানা অভিযোগের ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল।

এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন, নবীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইহসানুল হাসান, অসীম চন্দ্র ধর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম এবং কনস্টেবল নাজমুল হোসন ও পারভেজ। তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল জানান, রোববার রাত ৮টার দিকে একটি মামলায় জাবেদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে তাকে নিয়ে হাওরভাঙ্গা সেতুর কাছে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। তাকে গাড়ি থেকে নামিয়ে সেতুর নিচে নেয়ার সময় তার সহযোগীরা ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে জাবেদসহ পুলিশের ৫ সদস্য আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে জাবেদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জাবেদ নবীনগর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ, চার রাউন্ড কার্তুজের খোসা এবং চারটি রামদা উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ