1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ কাজে সব বাধা প্রতিহত করা হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা মিলনায়তনে উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমি স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দল করি। বিএনপির আদর্শ ধারণ করেই আমি ছয়বার সংসদ সদস্য হয়েছি।’

তিনি বলেন, ‘সেনবাগে অন্যায়কারীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যতদিন বেঁচে থাকব, অন্যায়কারীদের বিরুদ্ধে লড়াই করে যাব।’

মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ধর্মীয় শিক্ষা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায় ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। এতে সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমুন্নত থাকবে।

নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধা সম্পর্কে তিনি অবগত আছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। এ বিষয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাদ্রাসা প্রধানদের কাছ থেকে উত্ত্যক্তকারীদের তালিকা নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যারা ওই সময়ে জেল খেটেছি ও বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, তা আপনারা জানেন। ওই সময় মেগা প্রকল্পসহ বিভিন্ন খাত থেকে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। এর প্রভাব উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে পড়েছে। এসব খাত সংস্কারে সরকারকে সময় দিতে হবে। ধৈর্য ধরলে সবকিছু ঠিক হয়ে যাবে।’

সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান। সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিনের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতারা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষকদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ