1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে

সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ Time View

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমার পর আর রূপালী পর্দায় দেখা মেলেনি চিত্রনায়ক বাপ্পারাজের। মাঝে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখালেও সেগুলো এখনো আলোর মুখ দেখেনি। দীর্ঘ বিরতি কাটিয়ে এবার নতুন সিনেমায় যুক্ত হলেন এই জেষ্ঠ্য অভিনেতা। খবর, মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমায় দেখা যাবে তাকে।

আগস্টের শুরুতে জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘গুলশানের চামেলি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। এই সিনেমার মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের। পাশাপাশি দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খান। তারকাবহুল এই সিনেমায় আরও থাকছেন রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধন। এবার নির্মাতা ইকবাল জানালেন এই সিনেমায় বাপ্পারাজের অভিনয়ের খবর।

সিনেমায় বাপ্পারাজের চরিত্রটি ঠিক কেমন হবে, তা এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা। মোহাম্মদ ইকবাল জানান, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তব গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। নির্মাতা জানান, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে এবং আগামী বছরের যেকোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ