1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

বিকেলে শ্রীদেবীর শেষকৃত্য, সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে ভক্তদের ভিড়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৭৮ Time View

‘চাঁদনি’-কে শেষ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যেই ভক্তরা ভিড় জমাচ্ছেন লোখান্ডওালার সেলিব্রেশন স্পোটর্স কমপ্লেক্সে। বুধবার বিকেলে এখানেই হবে শ্রীদেবীর শেষকৃত্য।

গতকাল মঙ্গলবার রাতে মৃত্যুর ৭২ ঘণ্টা পরে মুম্বাইয়ে ফিরেছে শ্রীদেবীর মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় লেখান্ডওয়ালায় তার বাংলোয়। সেখানেও বলিউডের বহু তারকার ভিড়। কাপুর পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিনেত্রীর মরদেহ রাখা হবে সেলিব্রেশন স্পোটস কমপ্লেক্সে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা। তবে শ্রদ্ধা জানাতে গিয়ে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না বলে জানিয়ে দেয়া হয়। সকাল ৯টা শ্রীদেবীর বাংলো থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সেলিব্রেশন ক্লাবে। মরদেহের সঙ্গে ছিলে বনি কাপুরের ভাই সঞ্জয় কাপুর .

মহারাষ্ট্র ছাড়াও অন্ধ্র ও তামিলনাড়ু থেকে অনুরাগীরা শ্রদ্ধা জানাতে আসতে পারেন। একথা মাথায় রেখে সেলিব্রেশন ক্লাবে এলাহি পুলিসি ব্যবস্থা করা হয়েছে। বনি কাপুরের পরিবারের তরফে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৩টায় শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লের সেবা সমাজ ক্রিমেটোরিয়ামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ