1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

সংকট কাটিয়ে আগের অবস্থায় ফিরেছে টেকনাফ স্থলবন্দর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১১৭ Time View

শ্রমিক সংকট কাটিয়ে তিনদিন পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে টেকনাফ স্থলবন্দর। গত তিনদিন ধরে আমদানি-রফতানিকৃত সব ধরনের মালামাল ওঠানামা বন্ধ ছিল এ বন্দরে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সরকার হারিয়েছে দৈনিক রাজস্ব। কাচা জাতীয় দ্রব্য নষ্ট হওয়ার সম্ভবনায় রয়েছেন ব্যবসায়ীরা।

একদিকে রোহিঙ্গা শ্রমিক না আসা অন্যদিকে দেশীয় শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রাখায় এ সংকটের সৃষ্টি হয়েছিল। কিন্তু সংকট কাটানো সম্ভব হওয়ায় মালামাল ওঠানামা শুরু হয়েছে আবার। শনিবার থেকে সোমবার পর্যন্ত টেকনাফ স্থলবন্দরে মালামাল ওঠানামা বন্ধ থাকার পর মঙ্গলবার তা আবার চালু হয়েছে।

সুত্র জানায়, টেকনাফ স্থলবন্দরে প্রায় ৪শ’র মতো শ্রমিক প্রতিদিন মালামাল ওঠানামানোর কাজ করে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ রোহিঙ্গা শ্রমিক। বন্দরটি একপ্রকার রোহিঙ্গা শ্রমিক নির্ভর।

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে প্রতিদিন চাল, কাঠ, মাছ, বেত, আচার, বরই ও তেতুলসহ বিভিন্ন প্রকার পণ্য আমদানি হয়। দেশ থেকে যায় রড, সিমেন্ট, চুল, ষাড়ের ফেনিক্স, কচ্ছপের খোলস, প্লাস্টিক, এ্যালমোনিয়া ও ইলেক্ট্রনিক্স ইত্যাদি।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, শ্রমিক সংকটের কারণে পণ্য ওঠা নামা বন্ধ ছিল। মঙ্গলবার সংকট কাটিয়ে পুনোরায় কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ