1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প : ৩০ জনেরও বেশি নিহত হওয়ার আশঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৬ Time View

পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে ৩০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়, ক্ষয়-ক্ষতির ব্যাপকতা ক্রমেই বাড়ছে।
৭.৫ মাত্রার ভূমিকম্পটি পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে আঘাত হেনেছে। দেশটির এনগা প্রদেশে সোমবার ভোরে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর অঞ্চলটিতে দুটি শক্তিশালী পরবর্তী কম্পন হয়েছে। এছাড়া বিরাট অংশ জুড়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পিএনজি পোস্ট কুরিয়ার পত্রিকা জানায়, সাউদার্ন হাইল্যান্ডস এর রাজধানী মেন্দিতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। পার্শ্ববর্তী কুতুবু ও বোসাভ এলাকায় আরো ১৮ জন প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এতে আরো বলা হয়েছে, এই ঘটনায় প্রায় ৩শ’ লোক আহত হয়েছে ও বহু স্থাপনা ধ্বংস হয়েছে। ভূমিধসেরও খবর পাওয়া গেছে।
পাপুয়া নিউ গিনি টুডে’র ওয়েবসাইটে ক্যাথলিক যাজক পিউস হালের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে চার শিশুসহ অন্তত ১০ জন মারা গেছে। তবে এএফপি মৃতের এ সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ