1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

বিদ্যুৎ চুরি : বরগুনায় চারজনকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৭০ Time View

বরগুনায় বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের দায়ে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এবং সুলতানা নাসরিন কান্তা।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা চরকলোনী এলাকার মো. মাহতার হোসেন মোল্লা, আমতলা পাড় এলাকার মো. গিয়ার উদ্দীন পান্না, কালিবাড়ি এলাকার সাহিদা বেগম এবং তপন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিদ্যুৎ চুরির দায়ে ব্যবসায়ী মো. মাহতার হোসেন মোল্লাকে ৯ টাজার টাকা, কৃষি ব্যাংক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন পান্নাকে পাঁচ হাজার টাকা, সাহিদা বেগমকে এক হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রত্যেকের বিদ্যুতের সংযোগ তার ও মিটার জব্দ করা হয়। আর অবৈধ সংযোগ দেয়ার দায়ে তপনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বিদ্যুৎ বিভাগের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু গ্রাহক অবৈধ সংযোগের পাশাপাশি বৈধ সংযোগ থেকে অবৈধভাবে বাইপাস সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরির পাশাপাশি উপার্জন করে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আর এমন নীরব চুরির ফলে বরগুনায় ক্রমশ বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। বিড়ম্বনার শিকার হচ্ছেন বৈধ গ্রাহকরা।

বেশ কিছুদিন ধরে সচেতন মহলের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের এমন অভিযোগের পর বিদ্যুৎ চোরদের ধরতে তৎপর হয়ে ওঠে বরগুনার বিদ্যুৎ বিভাগ।

ওজোপাডিকো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, বিদ্যুৎ চুরির ফলে আমাদের নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় গ্রাহকদের নিয়মিত সেবা প্রদান অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর থেকেই আমরা জেলা প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ চোর ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এর সঙ্গে জড়িতদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনার চেষ্টা করছি। কোনো ধরনের বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ যাতে না থাকে ওজোপাডিকো এ ব্যাপারে সজাগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ