1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ফের বনানী ফের জন্মদিন ফের ধর্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৮ Time View

রাজধানীতে বনানীতে ফের জন্মদিনের কথা বলে হোটেলে নিয়ে ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতে বনানীর দ্য স্টার গেস্ট হাউজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার রাতে দুজনকে আসামিকে করে বনানী থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।

মামলার পরপরই বনানী ১৩ নম্বর এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। এরা হচ্ছেন- রাজিব আহমেদ (২৮) ও রুবেল হোসেন (২৭)।

বনানী থানার ডিউটি অফিসার আবদুল জব্বার জাগো নিউজকে বলেন, রাজিব নামের এক ছেলের সঙ্গে ওই তরুণীর মোবাইলে পরিচয় হয়। তার জন্মদিনেরর কথা বলে শনিবার রাত ৮টায় মেয়েটিকে বনানীর ডি ব্লকের ৬৫ নম্বর হাউজের দি স্টার গেস্ট হাউজে আসতে বলে। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে ওই তরুণী অভিযোগ করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্ত রাজিব ও রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণের আলামত সংগ্রহের জন্য সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলেও জানান ডিউটি অফিসার।

প্রসঙ্গত, এর আগেও জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে বনানীতে দুই তরুণী ধর্ষণের শিকার হন। গত বছরের ২৮ মার্চ দ্য রেইন ট্রি হোটেলের ওই ঘটনায় একই বছরের ৬ মে বনানী থানায় মামলা দায়ের করা হয়। ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, শাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমসহ পাঁচজনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন এবং সকল আসামি কারাগারে রয়েছেন।

এরপর একই বছরের ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় ইভান নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক তরুণী। পরদিন ৫ জুলাই বনানী থানায় বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করে মামলা করেন তিনি। ৬ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ