1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বিএসএমএমইউতে ফেনসিডিলসহ আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
  • ৭৭ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে বিএসএমএমইউ-এর আনসাররা তাদের আটক করে।

বিশ্ববিদ্যায়লয়ের পরিচালক ব্রি. জে. মো. আব্দুল্লাহ আল হারুণ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্লক ‘এ’ এর সামনে থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাদের আনসার কাস্টোডিতে রেখে পুলিশে খবর দেয়া হয়েছে। পুলিশ আসলে থানায় হস্তান্তর করা হবে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ডা. হাবিবুর রহমান দুলালের সঙ্গে কথা বলতে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে সহকারী প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ডা. নাজির মোল্লা জানান, গ্রেফতারকৃতরা বহিরাগত। তারা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করায় আনসার সদস্যরা আটক করে তল্লাশি করে। এ সময় ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, ক্যম্পাসে সম্প্রতি মাদকসেবীদের উপদ্রব বেড়ে গেছে। যা নিয়ে প্রতিনিয়তই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ