1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

মুনাফা বেড়েছে ড্রাগন সোয়েটারের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮
  • ৬৪ Time View

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৭ সালের অক্টোবর-ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটারের মুনাফা আগের হিসাব বছরের তুলনায় বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ড্রাগন সোয়েটারের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় চলতি হিসাব বছরে শেয়ার প্রতি মুনাফা ২৩ পয়সা বেড়েছে।

দ্বিতীয় প্রান্তিকের মতো চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসেও কোম্পানিটির মুনাফা বেড়েছে। জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও বেড়েছে। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৭ পয়সা, যা ৩০ জুন’২০১৭ শেষে ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।

এদিকে প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো একই রকম রয়েছে। জুলাই-ডিসেম্বর’২০১৭ প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে একই ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ