1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

মেক্সিকোর চিচুয়াহুয়ায় দুই দিনে নিহত ৩০

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৬৬ Time View

মেক্সিকোর চিচুয়াহুয়া রাজ্যে দুই দিনে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে ৩০ জন নিহত হয়েছে।
রোববার প্রসিকিউটর অফিসের এক মুখপাত্র একথা জানান।
উত্তরাঞ্চলীয় রাজ্যটিতে বৃহস্পতি ও শুক্রবারের সহিংসতায় ৩০ জন প্রাণ হারায়। শনিবার গুরুতর আহত অপর একজন মারা যায়। রাজ্যটি যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত।
খবর এএফপি’র।
স্থানীয় প্রসিকিউটর অফিসের মুখপাত্র কার্লোস হুয়ার্টা বলেন, বিবদমান মাদকচক্র জুয়ারেজ ও সিনালোয়া কার্টেলসের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, ২২টি হত্যাকা- সিউদাদ জুয়ারেজে, সাতটি রাজ্যের রাজধানী চিচুয়াহুয়া ও দুটি বোকোইনাতে ঘটে।
নিহতদের মধ্যে চার নারী রয়েছে। এছাড়াও ১৪, ১৫ ও ১৭ বছর বয়সী তিন কিশোরও এই সংঘর্ষে প্রাণ হারায়।
শনিবার ওই এলাকায় ২৫০ জনের বেশি ফেডারেল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ