1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শাকিবের সঙ্গে নাচতে ব্যাংককে মিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ৭৫ Time View

চিত্রনায়ক শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটি হয়ে প্রায় সাত বছর পর কাজ করছেন। তাদের নতুন ছবির নাম ‘আমি নেতা হবো’।

আগের ছবিটির মতো এটিও সুপারহিট হবে বলে প্রত্যাশা মিমের। বর্তমানে তিনি রয়েছেন ব্যাংককে। সেখানে প্রস্তুতি নিচ্ছেন ছবিটির গানের শুটিংয়ে অংশ নিতে। তার সঙ্গে রয়েছেন শাকিব।

মিম জানালেম, গতকাল দুপুরে তিনি ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন। পাঁচদিন থাকবেন সেখানে। শাকিব আগে থেকেই সেখানে ছিলেন। ‘আমি নেতা হব’ সিনেমার গানের দৃশ্যায়নে নাচবেন শাকিব-মিম।

‘আমি নেতা হব’ সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। এ সিনেমায় শাকিব-মিম ছাড়া অভিনয় করেছেন ওমর সানী ও মৌসুমী। এরইমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডয়ার কর্ণধার সেলিম খান।

প্রসঙ্গত, মিম তারেক শিকদারের ‘দাগ’ ও সৈকত নাসিরের ‘পাষাণ’ নামে দুটি ছবির কাজ শেষ করেছেন মিম। এ দুটি ছবি চলতি বছরে মুক্তি পাবে। এ দুটি ছবিতে মিমের বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে যথাক্রমে বাপ্পি ও কলকাতার অভিনেতা ওমকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ