1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

‘পপ কিং’ জ্যাকসনের ৫৫টি পোশাক কিনলেন গাগা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২
  • ১৫৩ Time View

সম্প্রতি নিলাম থেকে ‘পপ কিং’ প্রয়াত মাইকেল জ্যাকসনের ব্যবহূত ৫৫টি পোশাক কিনেছেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পোশাক, দস্তানাসহ জ্যাকসনের স্মৃতিবিজড়িত ৪৬৫টি সামগ্রী নিলামে তুলেছিল জুলিয়েন’স অকশনস। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অনুষ্ঠিত সেই নিলাম থেকে সব মিলিয়ে ৫০ লাখ ডলারের বেশি আয় হয়েছে। এই আয়ের একটি অংশ ব্যয় করা হবে দাতব্য কাজে।
নিলামে ‘ব্যাড’ ট্যুরের সময় পপ কিং মাইকেল জ্যাকসনের পরা জ্যাকেটটির দাম উঠেছে দুই লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া সাদা রঙের একটি দস্তানা বিক্রি হয়েছে এক লাখ ৯২ হাজার ডলারে।
নিলামের পর গাগা তাঁর ৩১ মিলিয়ন টুইটার অনুসারীর উদ্দেশে লেখা এক বার্তায় বলেন, ‘মাইকেল জ্যাকসনের ৫৫টি পোশাক কিনেছি। জ্যাকসন ও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ভক্তের প্রতি ভালোবাসা থেকে অত্যন্ত যত্নের সঙ্গে আমি এগুলো সংগ্রহে রাখব।’
ধারণা করা হয়েছিল, এই নিলাম থেকে সব মিলিয়ে ২০ লাখ ডলারের মতো উঠবে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি দামে জ্যাকসনের স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী কিনে নিয়েছেন তাঁর ভক্তরা। এই আয়ের একটি অংশ দাতব্য প্রতিষ্ঠান নাথান অ্যাডেলসন হসপাইস ও গাইড ডগস অব আমেরিকাকে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে জুলিয়েন’স অকশনস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ