1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

‌প্রলয়ংকরী টাইফুনে উ.কোরিয়ায় নিহত ৪৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫২ Time View

উত্তর কোরিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী টাইফুন বোলাভেনের শিকার হয়ে ৪৮ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ। এছাড়াও প্রায় অর্ধশতাধিক লোক এখনও নিখোঁজ বলে জানা গেছে।

টাইফুন বোলাভেনের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়া। ইতিমধ্যেই প্রায় ২০হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। আক্রান্ত এলাকাগুলোতে গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এর মাত্র কিছুদিন আগেই উত্তর কোরিয়ায় সংঘটিত বন্যায় ১৬৯ জনের প্রাণহানি ঘটে। দেশটি এখনও সেই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

বন্যার্তদের জন্য ইতিমধ্যেই উত্তর কোরিয়া জাতিসংঘের কাছে জরুরি খাদ্য ও ত্রান সহায়তা চেয়েছে।

কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চলীয় উপকূল দিয়ে টাইফুন বোলাভেন প্রবাহিত হয় বলে জানা গেছে। টাইফুনে কোরীয় উপদ্বীপের পাশাপাশি জাপানের ওকিনাইয়া দ্বীপও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাণহানির পাশাপাশি বেশ কয়েক হাজার ঘরবাড়িও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে উত্তরকোরিয়ার সংবাদমাধ্যম। এছাড়া প্রায় ৫০ হাজার হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ