1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

৫ শতাংশ নগদ ও ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে নিটল ইনস্যুরেন্স

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ১৪৪ Time View

image_15পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইনস্যুরেন্স শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৫ শতাংশ নগদ ও ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। নিটল ইনস্যুরেন্সের পক্ষ থেকে আজ বুধবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, নিটল ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৭ এপ্রিল।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে নিটল ইনস্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে তিন টাকা ৫৭ পয়সা, যা আগের বছরের চেয়ে ৮২ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল দুই টাকা ৭৫ পয়সা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ