1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

৫১৭ নদী-খালের খনন কাজ শেষ হবে ডিসেম্বরে: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৬৭ Time View

দেশের বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খালের খনন কাজ চলছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এসব খননকাজ শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর এলাকায় নদী খননের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, দেশের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খাল খনন করা হচ্ছে। এর ফলে পানির স্তর আবারও ওপরে উঠে আসছে। এতে আর্সেনিক থেকে শুরু করে নানা সমস্যার সমাধান মিলবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নদী ও খাল খননের প্রথম পর্যায়ের কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে। দ্বিতীয় ফেজে দেশের আরও তিন হাজার ছোট খাল ও নদী খননের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলেই নদীগুলো আবার নব্যতা ফিরে পাবে।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ