1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কুষ্টিয়া জেলা জামায়াত কার্যালয়সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

প্রেস ব্রিফিংয়ে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ৭ দফা দাবির বিস্তারিত তুলে ধরে বলেন, আমাদের এই আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য। সরকার নির্বাচনের সময় জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

তিনি ৭ দফা দাবির উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরে বলেন—গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন ও নিশ্চিত করা; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট দূর করা; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ করা; দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন; প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পর্যায়ে স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করা; এবং চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করা।

তিনি আরো বলেন, আমাদের সাত দফা দাবির মধ্যে সরকারের পতনের কোনো দাবি নেই। আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং সরকার অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেবে। তবে দাবি মানা না হলে এই সাত দফা এক দফায় রূপ নিতে পারে।

যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেন, ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃত্বে ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় দফায় আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

তিনি জানান, এদিন প্রায় ১ হাজার গাড়ির বিশাল বহর নিয়ে সকাল ৮টায় লংমার্চ শুরু হবে। মাওয়া সড়ক হয়ে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ ও ফকিরহাট (বাগেরহাট) হয়ে রূপসা সেতু দিয়ে খুলনায় পৌঁছাবে লংমার্চের বহর। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে বহরটি।

লংমার্চের যাত্রাপথের বিবরণ দিয়ে তিনি জানান, পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় (সকাল ৯টা), বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী মোড়ে (সকাল ১১টা), খুলনা মহানগরীর বাবরী চত্বরে (বেলা ১২টা ৩০ মিনিট) এবং ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে (দুপুর ২টা), যশোরের মুড়লীর মোড়ে (বিকেল ৩টা ৩০ মিনিট) ও ঝিনাইদহ বাস টার্মিনালে (বিকেল ৫টা) পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর। কুষ্টিয়ার এই সমাপনী কর্মসূচি লক্ষ মানুষের মহাসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হকসহ জেলা ও স্থানীয় জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ