1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬০

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৮৩ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৩৬০ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে দুজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৩৬০ ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ২৮২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৮ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে সর্বমোট ১ হাজার ৩০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার আটজন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৯২৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১ হাজার ৩০৩ জন হয়েছেন।
একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৪ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ৫৮৩ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১ হাজার ৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ